ফেব্রুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ছবি: ফোকাস বাংলা
গণভবনে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে যান এম জে আকবর। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের পর ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে সফরসূচি চূড়ান্ত করবেন।
১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায় দুই দিন আগে।