ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ উপজেলায় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মেয়াদোত্তীর্ণ উপজেলা পরিষদে প্রথম দফায় নির্বাচন করবে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতার কারণে ওই নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশনে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সিইসি।  বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সিইসি বলেন, ‘অনেকগুলো উপজেলা পরিষদের  মেয়াদ শেষ হয়েছে। সেগুলোর নির্বাচন করার সময় এসে গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি কতগুলোর মেয়াদ শেষ হবে। কাজেই সেগুলোতে নির্বাচনের একটা বাধ্যবাধকতা আছে।’ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমরা মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

ফেব্রুয়ারিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্বাচন করা যৌক্তিক হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, এসএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানান তিনি।