চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্চের ২ তারিখে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ৯৬ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বুধবার (আজ) অর্থ ও যোগাযোগমন্ত্রীর উপস্থিতিতে জাইকার সঙ্গে ইআরডি ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল চুক্তি স্বাক্ষর করবে। গতকাল মঙ্গলবার বেলা পেৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় পর্যায়ের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।মন্ত্রী আরও বলেন, È২২ ফেব্রুয়ারির মধ্যে মেঘনা সেতুর ৬০ ভাগ ও মেঘনা-গোমতী সেতুর ৮৫ ভাগ সংস্কারকাজ শেষ হবে। আর নদীর তলদেশের স্কাউরিংয়ের জন্য গড়ে প্রতিদিন এক লাখ জিওব্যাগ পানিতে ফেলা হচ্ছে। এপ্রিল মাসের মধ্যে স্কাউরিংয়ের কাজ শেষ হবে। মার্চের তৃতীয় সপ্তাহে সেতু দুটির সংস্কারকাজ শেষে ফুটপাত, বাতি ও রেলিংয়ের নান্দনিক কাজ ও সংস্কারের পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।'