ফের আন্দোলনে যাচ্ছেন শিক্ষকেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপাচার্যবিরোধী আন্দোলন আবার শুরু হচ্ছে। ২৮ সেপ্টেম্বর থেকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আবার সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষক ফোরাম। তদন্ত কমিটি চাইলে আবারও আন্দোলন স্থগিত করা হবে।
গতকাল বুধবার এক সংবাদ সমেঞ্চলনে এই ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক মুহমঞ্চদ হানিফ আলী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে আয়োজিত ওই সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান।
সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, ক্লাস ও নির্ধারিত পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক কর্মবিরতির আওতায় থাকবে। তবে চলমান পরীক্ষা চলবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষক লাঞ্ছনা ও সন্ত্রাসী হামলার বিচার না করাসহ ১৬টি অভিযোগে উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি, পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন চলছে। গত ২২ থেকে ২৪ আগস্ট তিন দিন উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষক ফোরাম। এই অবস্থায় ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। তখন থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করে শিক্ষক ফোরাম। পরে শিক্ষাসচিবের অনুরোধে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়।
গতকাল সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, বর্তমান উপাচার্য ও তাঁর প্রশাসনের সঙ্গে কাজ করা সম্ভব নয়। শিক্ষক ফোরাম বিশ্বাস করে, উপাচার্যের বিরুদ্ধে প্রতিটি অভিযোগ তারা তদন্ত কমিটির কাছে প্রমাণ করতে পেরেছে।
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার আগে তদন্ত কমিটির কারও সঙ্গে যোগাযোগ করেছে কি না, এমন প্রশ্নে মুহমঞ্চদ হানিফ আলী বলেন, ‘না, আমরা কারও সঙ্গে যোগাযোগ করিনি।’ তবে তদন্ত কমিটি চাইলে আন্দোলন শুরুর আগে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে।