ফের কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেনকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি টেলিভিশনে নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে প্রচার করায় গত রোববার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বজলুর রশিদ বলেন, নির্বাচনী পরিপত্র অনুযায়ী কোনো প্রার্থীই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করতে পারবেন না। কিন্তু টেলিভিশন বিজ্ঞাপনে মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন নিজেকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী হিসেবে পরিচয় দেন। আনোয়ার হোসেনকে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল সোমবারের মধ্যে তাঁর জবাব দেওয়ার কথা ছিল।