ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গতকাল শনিবার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল আটটার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। গত ২১ নভেম্বরে বাবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেদিন পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় গতকাল তাঁকে আবারও ওই হাসপাতালে পাঠানো হয়।