ফের কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে গতকাল রোববার হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। বেলা একটার দিকে হাসপাতাল থেকে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ছগির মিয়া। হাসপাতাল সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর সকালে তিনি অসুস্থবোধ করলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীন একটানা প্রায় তিন সপ্তাহ আরিফুল হকের চিকিৎসার পর গতকাল বেলা একটার দিকে ছাড়পত্র দেওয়া হয়।