ফের গণমাধ্যমকে দুষলেন সুরঞ্জিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আবার গণমাধ্যমকে দোষারোপ করেছেন। বললেন, ‘আমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। একটি মহল ষড়যন্ত্র করে কোথাকার কোন ড্রাইভারকে ধরে এনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ সুনামগঞ্জের দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে গতকাল রোববার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন।