ফের ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ফের ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। প্রায় ১৭ ঘণ্টা চেষ্টার পর গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। এরপর সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকা রুটটি চালু হয়।
রেলওয়ে ও যাত্রীসূত্র জানায়, গত বুধবার রাত ১০টা ১০ মিনিটের সময় সিরাজগঞ্জ শহরের রায়পুর স্টেশনের কাছে ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর আগের দিন মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকা যাওয়ার পথে একই ট্রেনের পেছনের বগি শহরের মাহমুদপুর এলাকায় লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, জামতৈল থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে যেতে রেল সড়কের ঝাউল থেকে বাজার স্টেশন পর্যন্ত অতিবৃষ্টির কারণে কাঠের স্লিপারগুলো নরম হয়ে গেছে। এ কারণে লোড নিতে পারছে না। রেললাইনটি কাত হয়ে যাচ্ছে। ফলে দুটি দুর্ঘটনা ঘটল।