ফের ঢাকায় ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি বুধবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজা
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি বুধবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজা

ঈদে ফাঁকা হয়ে গিয়েছিল ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ছুটে গিয়েছিল লাখো মানুষ। ঘরে ফেরা মানুষেরা ঈদ শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন। রাজধানীর কর্মব্যস্ত মানুষের অনেকের বাড়ি ফেরাটা এমন হয়—গেলাম, ঈদ কাটালাম, চলে এলাম। ছুটির সঙ্গে বাড়তি দুটো দিন যোগ হওয়ায় অনেকেই বাড়ি গিয়ে এবার দুদণ্ড স্বস্তির নিশ্বাস ফেলার ফুরসত পেয়েছেন।

গতকাল মঙ্গলবার ছিল ঈদের ছুটির শেষ দিন। ছুটির পর আজ বুধবার প্রথম কর্মদিবস।

অন্যান্য ব্যস্ত দিনের মতো আজ কর্মক্ষেত্র জমে ওঠেনি। উপস্থিতি তুলনামূলকভাবে কম। কর্মক্ষেত্রে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। সহকর্মীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। করছেন কোলাকুলি।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে ভিড়ছে লঞ্চ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে ভিড়ছে লঞ্চ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা

গতকাল থেকে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার বাস ফিরছে। ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা আজ বেশি।

ট্রেনে করেও যাত্রীরা ঢাকায় ফিরছেন। ঢাকার রেলস্টেশনগুলো ফের সরগরম হয়ে উঠেছে।

লঞ্চের হুইসেলে ফের ব্যস্ত হয়ে ওঠার জানান দিচ্ছে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভিড়ছে।

ঢাকায় ফিরতে তুলনামূলকভাবে কম ঝক্কি পোহাতে হচ্ছে মানুষকে। ঢাকায় এখনো যানজট লাগেনি। তাই ঢাকায় প্রবেশ করে যাত্রীরা সহজেই নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন।