ফের দরপত্র আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌরসভার হাটবাজার ইজারার জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত বুধবার দরপত্র কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এর সত্যতা নিশ্চিত করে পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, ২২ মার্চ নতুন দরপত্র দাখিলের শেষ দিন। আগে জমা দেওয়া দরপত্রগুলোর কার্যকারিতাও থাকবে।লোহাগড়া পৌর এলাকার তিনটি হাটবাজার ইজারার দরপত্র দাখিলের শেষ দিন ছিল গত মঙ্গলবার। ওই দিন বিকেলে লোহাগড়া পৌরসভা কার্যালয় থেকে দরপত্রের বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনতাই করা হয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘যুবলীগ নেতার নেতৃত্বে দরপত্র ছিনতাই!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।এদিকে লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি সরদার ওহিদুজ্জামান বলেন, ‘পুনরায় দরপত্র দিলে আমরা মানব না। লোহাগড়া বাজারের ব্যবসায়ীরা এককাট্টা হয়েছে। রোববারের পর বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।’