ফের প্রথম আলো পত্রিকাবাহী গাড়ি ছিনতাইয়ের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এবার প্রথম আলো পত্রিকা বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের শিকার হয়েছে। পিকেটার পরিচয়ে ছিনতাইকারীরা গতকাল বুধবার ভোরে দত্তপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকটি আটকে ৯০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জানা গেছে, সিরাজগঞ্জ থেকে প্রথম আলো পত্রিকা নিয়ে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল।
পথে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী ওই ট্রাকে ওঠেন। ট্রাকটি ভোর সাড়ে তিনটার দিকে দত্তপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি এলে পিকেটার বেশে কয়েকজন দুর্বৃত্ত সড়কে গাছ ফেলে ট্রাকটি আটকে দেয়। এ সময় তারা ট্রাকচালক, তাঁর সহকারী, লাইন সুপারভাইজার ও তিন যাত্রীর কাছ থেকে ৯০ হাজার টাকা ও তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।