ফের ভেসে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া ছয় বাংলাদেশিকে গতকাল বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু এর পরপরই নৌকার ইঞ্জিন বিকল হয়ে উদ্ধার হওয়া বাংলাদেশিরা ফের ভারতীয় জলসীমায় ভেসে গেছেন। বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহজাহান সিরাজ বলেন, গত মঙ্গলবার ছয় ব্যক্তি ঢাকা থেকে নৌকায় করে বালু তোলার ড্রেজার নিয়ে আসছিলেন। রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের পদ্মা নদীতে থাকার সময় তাঁরা ভুল করে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়েন। গতকাল তাঁদের ফিরিয়ে আনার কিছুক্ষণ পরেই নৌকার ইঞ্জিন বিকল হয়ে পদ্মার স্রোতের টানে ভারতীয় জলসীমার আরও এক কিলোমিটার ভেতরে চলে যান। বিকেলে নৌকা পাঠিয়ে সেখান থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছিল।