ফের সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট দিয়ে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত বুধবার সকাল থেকে ওই ইউনিটটি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যেতে সফল হন প্রকৌশলীরা। তবে শুরুতে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। এর ফলে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে বর্তমানে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে ছয়টি ইউনিটের মধ্যে এখনো তিনটি বন্ধ রয়েছে। ফলে এখন কেন্দ্রটির উৎপাদনক্ষমতার তিন ভাগের এক ভাগেরও কম উৎপাদিত হচ্ছে।