ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত দিয়ে তিন নারী ও দুই শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। এঁরা হলেন খুলনার রামপাল উপজেলার সাবিনা বিবি, তাঁর মেয়ে শাহারা খাতুন (২), সাতক্ষীরার তাসলিমা বেগম, আশাশুনির রাশিদা বেগম ও তাঁর মেয়ে সাবিনা আক্তার। পতাকা বৈঠকে তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ও ভারতের উত্তর ২৪ আমুদিয়া বিএসএফ ক্যাম্পের পরিদর্শক জ্ঞানেন্দ্র সিং উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিজিবি সাতক্ষীরা সদর থানায় মামলা করেছে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা