প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের বকচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যকে গতকাল শনিবার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রাজশাহী বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নিজাম উদ্দীন জানান, শুক্রবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় পথ ভুলে তারা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। গতকাল দুপুরে পতাকা বৈঠক শেষে ওই দুই সদস্যকে ফেরত দেওয়া হয়।