ফেরত আনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরী বাজারের সাব-ডিলার নুরুল ইসলামের সার পাচারের ঘটনায় তাঁর এ মাসের বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁকে পাচার করা সার ফেরত আনতে বলা হয়েছে বলে জানা গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বসাক বলেন, নুরুলকে প্রাথমিক শাস্তি হিসেবে চলতি মাসের সার বরাদ্দ দেওয়া হবে না। সেই সঙ্গে তাঁকে পাচার করা সার ফেরত আনতে হবে।সংশ্লিষ্ট সূত্রমতে, বংখুরী বাজারের নুরুল পার্শ্ববর্তী হামিদ মার্কেটের সাব-ডিলার রফিক মিয়াকে ওই বাজারে সার বিক্রি করতে বাধা দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার নুরুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিঙ্গাপুরী মার্কেটের সার ব্যবসায়ী মনির হোসেনের কাছে প্রায় ১৫০ বস্তা সার একটি ট্যাফে ট্রাক্টরযোগে পাচারকালে রফিক তা দেখে গ্রামবাসীকে নিয়ে আটকে দেন। পরে এক গ্রাম্য মাতব্বরের আশ্বাসে তিনি তা পাচারের সুযোগ পান।