ফেরত এল হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর ধানমণ্ডির বাসভবনে হত্যাচেষ্টা মামলার আসামি নাজমুল মাকসুদ মুরাদকে ইন্টারপোলের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। আজ বুধবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে মুরাদকে সাংবাদিকদের সামনে আনা হয়। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার আসামি নাজমুল মাকসুদ ওরফে মুরাদকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে ঢাকায় হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস তাঁকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়। পরে তাঁকে সিআইডি পুলিশ গ্রেপ্তার দেখায়। 

সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ জানান, ১৯৮৯ সালের ১১ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে। কর্নেল ফারুকের সঙ্গে এই মামলার আসামি মুরাদ।

১৯৯৬ সালের ৩ অক্টোবর মুরাদ যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। ফ্রিডম পার্টির কর্মী হিসেবে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তিনি। ২০১১ সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল তাঁর নামে রেড নোটিশ জারি করে।

২০১২ সালের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস মুরাদকে গ্রেপ্তার করে। এরপর বাংলাদেশের অনুরোধে তাঁকে ফেরত পাঠানো হয়। মুরাদ একটি হত্যাসহ তিনটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। মামলাগুলো বিচারাধীন।