ফেরত গেল গরিবের প্রায় তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া প্রায় তিন লাখ টাকা ফেরত গেল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ বলেন, কর্মসংস্থান কর্মসূচিতে শ্রমিকেরা বিভিন্ন কার্যদিবসে অনুপস্থিত থাকায় এসব টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হচ্ছে।
পিআইওর কার্যালয় সূত্র জানায়, সরকার ২০১৩-১৪ অর্থবছরে পল্লি অঞ্চলে গরিব সক্ষম বেকার জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ হাতে নেয়। এ উপজেলার ১২টি ইউনিয়নে ৩৭টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এখানে উপকারভোগী শ্রমিক ছিলেন এক হাজার ৬৩৭ জন।