প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশের তামাবিল অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। তাঁরা হলেন জৈন্তাপুর উপজেলার খাসিয়াহাটির রশিক চন্দ্র দাশের ছেলে রতন চন্দ্র দাশ (৩১) ও গোয়াইনঘাট উপজেলার আবদুর শহিদের ছেলে শুক্কুর আলী (১৮)। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।