ফেরত পাঠিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে সাজার মেয়াদ শেষে মজদুর আলম মোল্লা (২০) নামের ভারতীয় এক নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রোববার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাঁকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মজদুর আলম গত বছরের জুনে দিনাজপুরের ফুলবাড়ীর জলপাইতলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা হয়। দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত গত বছরের ১১ নভেম্বর মজদুরকে পাঁচ মাসের সাজা দেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি