চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলার রায়ে ১৭৩ ভরি স্বর্ণালংকার, ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, একটি মুঠোফোন বৈধ মালিকের কাছে ফেরতের আদেশ স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।গত ১৬ জানুয়ারি আদালত উল্লিখিত মালামাল ফেরত দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এ ছাড়া আসামি শফি মিয়া, মিরাজ হোসেন, ফারুক হোসেন, মিলন মিয়া, আবদুল মান্নান ও কামরুজ্জামানকে খালাস দেন।চুয়াডাঙ্গার সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর হোসেন জব্দ করা টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ফেরত দেওয়ার আদেশ স্থগিতের দাবিতে ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতে প্রথম দফা আবেদন করেন। আদালতের বিচারক আবদুর রহমান সরদার শুনানি শেষে ৭ ফেব্রুয়ারি আবেদন নামঞ্জুর করেন।