ফেরদৌস আহমেদ উজ্জ্বল সভাপতি, এস এম শুভ সাধারণ সম্পাদক ও হাসান তারেককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর আগে ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাদেশের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।নতুন কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি আবু তোয়াব, আরিফুল ইসলাম, ম. ইব্রাহিম, অভিনু কিবরিয়া ইসলাম, বকুল চন্দ্র রায়, রেজাউল ইসলাম, রকিব মোহাম্মদ হাসান। সহকারী সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হাসান ইকবাল ও পিনাক রায়। কোষাধ্যক্ষ মঞ্জুর মঈন, দপ্তর সম্পাদক জি এম জিলানী, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক সুমন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তারেক, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এম আর খান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কিষান মাহমুদ। বিজ্ঞপ্তি।