ফেরদৌসী আলী বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রওশন আলীর স্ত্রী ফেরদৌসী আলী মিষ্টির (৪৩) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিত্সকেরা অতিদ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য দরকার প্রায় সাত লাখ টাকা। মিষ্টির স্বামী রওশন আলী সোনালী ব্যাংক নীলফামারী বাজার শাখার কর্মকর্তা। কিন্তু স্বামীর সীমিত বেতনের অর্থে ব্যয়বহুল এই চিকিত্সা করা অসম্ভব। তাই দেশের হূদয়বান ব্যক্তিদের কাছে একটি কিডনি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মিষ্টি। তাঁর রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ। ফেরদৌসী আলী মিষ্টি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিডনি রোগ বিশেষঞ্জ হারুন-অর রশিদের চিকিত্সাধীন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মিসেস ফেরদৌসী আলী, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৭৩, সোনালী ব্যাংক, নীলফামারী বাজার শাখা। নীলফামারী প্রতিনিধি।