প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গতকাল সোমবার শওকত আলী (৬৫) নামের এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে। এলাকার অনেকে জানান, বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শওকত আলী মারা যান। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।