ফেরার পথে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটেদের প্রতিরোধে দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো মাদারীপুরের শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরাও গতকাল রোববার শোভাযাত্রায় অংশ নিয়েছিল। কিন্তু শোভাযাত্রা শেষে বিদ্যালয়ে ফেরার পথেই ইভ টিজিংয়ের শিকার হতে হয় তাদের। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ে ফিরতে তারা শিবচর থানা রোডের মোড় অতিক্রম করে তৈয়বের কাঠের দোকানের সামনে আসে। এ সময় মুঠোফোন দিয়ে তাদের ভিডিও করছিল লিয়াকত, আজিজুল ও খলিল নামের তিন বন্ধু। বিষয়টি আঁচ করতে পেরে ব্যবসায়ীরা বখাটেদের কাছ থেকে মুঠোফোন নিয়ে তাদের পিটুনি দেয়।