ফেরি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ চালু করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এর উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেদ হোসেন উপস্থিত ছিলেন।