ফেরি ও লঞ্চের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত শনিবার রাত আটটার দিকে ফেরির সঙ্গে একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লঞ্চযাত্রীরা লঞ্চটিতে ভাঙচুর চালিয়েছেন। কাওড়াকান্দি লঞ্চঘাটের সুপারভাইজার মুলাদাদ হোসেন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে এমএল জুবলী লঞ্চটি শনিবার রাত আটটার দিকে কাউলিপাড়ায় পৌঁছালে কাওড়াকান্দি থেকে মাওয়াগামী ‘ফরিদপুর’ নামের একটি ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লঞ্চের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে মহসিন খানসহ (২৫) পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চটিতে ভাঙচুর চালান। কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, নদীতে অসংখ্য ডুবোচর থাকায় সরু চ্যানেল দিয়ে একই সময় ফেরি ও লঞ্চ চলাচল করতে হচ্ছে।