ফেরি খানজাহান আলী ৫১ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া থেকে আসা বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ আইটির (৮-৩৯৫) সহযোগিতায় মঙ্গলবার রাত ১১টার দিকে দৌলতদিয়ার কাছে ডুবোচরে আটকা পড়া ফেরি খানজাহান আলীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটুরিয়া থেকে ১৬টি গাড়ি নিয়ে দৌলতদিয়ার আসার পথে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে।
খানজাহান আলীর মাস্টার মো. আশরাফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যার পর ডুবোচরে আটকা পড়ার পর থেকে স্থানীয়ভাবে আইটি জাহাজ দিয়ে টানাহ্যাঁচড়া করতে গিয়ে বালুর মধ্যে আরও বেশি করে আটকা পড়ে। একই সঙ্গে ফেরিতে থাকা যানবাহনের চালক, সহকারীসহ আটকা পড়া যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।