প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। শরীয়তপুর ফেরিঘাটে পন্টুনের র্যাম ভেঙে যাওয়ায় গত শুক্রবার রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার এইচ এম এমরান বলেন, চাঁদপুর থেকে বিআইডব্লিউটিএর মেকানিকরা শরীয়তপুর গিয়ে পন্টুন ঠিক করার পর ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।