ফেরি চলাচল ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে অস্বাভাবিক স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন দুর্বল হওয়ায় গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাঁচটি ফেরি বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনের দুর্বলতার কারণে সোমবার সন্ধ্যা থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাটুরিয়া ঘাটে পড়ে আছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, কিছু রো রো ফেরির ইঞ্জিন দুর্বল হয়ে পড়ায় ও যান্ত্রিক ত্রুটির কারণে ছোট-বড় পাঁচটি রো রো ফেরি ঘাটে পড়ে আছে।