ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি গাড়ির চাপ রয়েছে ঘাটে। ফেরি পেতে পণ্যবাহী যানবাহনকে দু-তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাটে এমন দুই শতাধিক ট্রাককে অপেক্ষা করতে দেখা যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করছে। তীব্র স্রোতের কারণে এগুলোর কয়েকটি প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। এ ছাড়া তিন দিন ধরে একটি ইউটিলিটি ফেরি বিকল হয়ে আছে। মূলত তীব্র স্রোতে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।