ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় ৩ নম্বর রো রো ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় বিলীন হয়ে পড়া এই ফেরিঘাটটি চার দিন ধরে নির্মাণকাজের পর গত বৃহস্পতিবার রাতে যানবাহন পারাপারের উপযোগী করে তোলে বিআইডব্লিউটিএ। ৩ নম্বর ঘাট চালু হওয়ার আগে মাওয়ায় ১ ও ২ নম্বর ঘাট থেকে ফেরি চলাচল অব্যাহত ছিল। তবে রো রো ফেরিগুলো চলতে পারছিল না। বর্তমানে তিনটি ঘাট থেকেই যানবাহন পারাপার চলছে। তবে গতকাল শুক্রবারও মাওয়া-কাওড়াকান্দি ঘাটে ট্রাকের দীর্ঘ জট ছিল। পদ্মার ভাঙনে ৩ নম্বর রো রো ফেরিঘাটটি গত সোমবার বিলীন হলে এই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই দিন থেকে রো রো ফেরি বন্ধ থাকে। একই সঙ্গে পদ্মার ভাঙনে লঞ্চঘাটে ওঠার দুটি সংযোগ সড়কসহ ৩০টি ছোট-বড় দোকান ভেঙে যায়। এর পর থেকে ৩ নম্বর রো রো ফেরিঘাটটি আগের স্থানে নির্মাণকাজ শুরু হয়।