প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কারণে বন্ধ হয়ে যাওয়ার পাঁচ মাস পর ভোলা-লক্ষ্মীপুর নৌপথে গতকাল রোববার সকাল ১০টায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ভোলার সদর উপজেলার ইলিশা ঘাট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কিষানী নামের ফেরিটি ১৫টি যান নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার এ তথ্য দেন। তিনি বলেন, ঘাটটি স্থায়ী করতে ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। গত ২৫ জুন ভাঙনের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন একাধিক বিকল্প পথে ফেরি চালানোর চেষ্টা করা হয়।