ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিমুলিয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবার শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ যাত্রীবোঝাই পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। যানজটও কমে আসছে।