ফেরি চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর নৌপথে পুনরায় ফেরি চালু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ফেরি চলা শুরু হয়। মাওয়াঘাট থেকে নিয়ে যাওয়া নতুন পন্টুন ও গ্যাংওয়ে বসানোর পর ফেরি চালু হয়। গত সোমবার সকালে ঝড়ে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে সংযোগ সড়ক থেকে আলাদা হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ওই নৌপথের ফেরি চলাচল। ঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিধ্বস্ত পন্টুন ও গ্যাংওয়ে পাল্টে ছোট একটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করেছে। পুরোনো পন্টুন ও গ্যাংওয়েটি সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।