ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ভাঙনে ভোলার ইলিশা ফেরিঘাট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ফেরি চলাচলসহ বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দুই ঘাটে আটকে আছে তিন শতাধিক গাড়ি। গতকাল রোববার বিকেল চারটায় গাড়ি ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়। ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবুয়াল হাওলাদার বলেন, তিন দিন ধরে ভোলা ইলিশা ফেরিঘাটের আশপাশের মাটি ভাঙনের কারণে সরতে থাকে। গতকাল রোববার ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। ভাঙনে গ্যাংওয়ের নিচের মাটি ও পন্টুন আটকে রাখার খুঁটির (পিলার) মাটি বিলীন হয়। এতে ঘাটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়ি ওঠা-নামা ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার কবীর বলেন, আজ সংস্কারের ব্যবস্থা করা হবে। ভোলা প্রতিনিধি|