ফেরি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-বরিশাল সড়কের পিরোজপুরের কঁচা নদীতে চলাচলকারী ফেরিটি বিকল হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও লোকজন দুর্ভোগে পড়েছে। ইজারাদার সূত্রে জানা গেছে, ফেরির ডালায় ত্রুটি দেখা দেওয়ায় রোববার সন্ধ্যা সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি সড়ক বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। পিরোজপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, মেরামত করে ফেরি সচল করার চেষ্টা চলছে।

l পিরোজপুর প্রতিনিধি