ফেরি সংকটে দুই পাড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি সংকট ও ট্রাফিক ব্যবস্থায় অনিয়মের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত বৃহস্পতিবার থেকে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত উভয় পাড়ে যাত্রীবাহী বাস, ট্রাকসহ কমপক্ষে নয় শতাধিক যানবাহন আটকে ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা ও ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া পথে আটটি রোরো ও একটি কে-টাইপ ফেরির মধ্যে চার দিন ধরে রোরো ফেরি আমানত শাহ ইঞ্জিনসহ নানা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। বাকিগুলোর মধ্যে বৃহস্পতিবার থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দুটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল থাকায় যানবাহন পারাপারে অতিরিক্ত সময় লাগছে। র্যামের হাইড্রোলিক সমস্যার কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিতে যানবাহন ঠিকমতো ওঠানো-নামানো করা যাচ্ছে না। এতে বৃহস্পতিবার বিকেল থেকেই যানবাহনের চাপ বেড়েই চলেছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত দৌলতদিয়ায় কমপক্ষে পাঁচ শতাধিক এবং পাটুরিয়ায় প্রায় ৪০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।