ফেরিতে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা কপোতী ফেরিতে করে নদী পাড় হওয়ার সময় গতকাল রোববার পণ্যবাহী ট্রাকচাপায় সাদ্দাম হোসেন (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সাদ্দাম হোসেন পেশায় অটোরিকশাচালক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাবুয়া ইউনিয়নের খাবুয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। ময়মনসিংহ থেকে তিনি ফরিদপুরের আটরশির বাৎসরিক ওরসে যাচ্ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ ঘাট থেকে ট্রাক জব্দ ও ট্রাকের চালক আমিন শেখকে (৪৫) আটক করেছে।