ফেরির সঙ্গে লঞ্চের ধাক্কা, দুই যাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-মঙ্গলমাঝিরঘাট নৌপথে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চ ও ফেরির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মানিক মাদবর (৪০) ও সদর উপজেলার উত্তর কেবলনগর গ্রামের সেকান্দার খান (৩৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় যাত্রী নিয়ে শরীয়তপুরের মঙ্গলমাঝিরঘাটে যাওয়ার জন্য এমভি পারভিন নামে একটি লঞ্চ ছাড়ে। লঞ্চটি ঘাট থেকে নোঙর তোলার পর প্রবল স্রোতে ঘাটে অবস্থান করা ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে আরও ২০ থেকে ২৫ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়েন।