ফেল করায় অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতার তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরেও প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে তাণ্ডব চালিয়েছেন ছাত্রলীগের অস্ত্রধারী সেই নেতা নাসিম আহমেঞ্চদ ওরফে সেতু। পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচটি কক্ষের দরজা ও সাতটি জানালা ভাঙচুর করেন তিনি। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ছবি তুলতে গেলে সাংবাদিকদের অস্ত্র দেখিয়ে হুমকি দেন নাসিম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক। নিজ দলের কর্মী সোহেল হত্যা মামলার অন্যতম আসামি। গত ২ অক্টোবর শিবির-ছাত্রলীগ সংঘর্ষে পুলিশের সামনে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়েছিলেন নাসিম। যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সর্বশেষ গত ৩১ জানুয়ারি তিনি নিজ দলের কর্মীকে অস্ত্র দেখিয়ে সেই অস্ত্রের আঘাতে নিজেই আহত হন। প্রত্যক্ষদর্শী ও বিভাগীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় পদার্থবিজ্ঞান বিভাগে ২৫-৩০ জন নেতা-কর্মী নিয়ে উপস্থিত হন নাসিম। ফলাফল নিয়ে বিভাগীয় সভাপতির সঙ্গে কথা বলতে যান তিনি। কিন্তু হরতালের কারণে সভাপতি অফিসে না আসায় মুঠোফোনে কথা বলেন তাঁর সঙ্গে। এ সময় বিভাগীয় সভাপতির কক্ষের দরজা থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচটি কাচের দরজা ও সাতটি কাচের জানালা ভাঙচুর করেন। কক্ষগুলোর সামনে থাকা ১২টি ফুলের টবও ভেঙে ফেলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে ফটো-সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নাসিম অস্ত্র বের করে হুমকি দেন। এ সময় সকালের খবর-এর আলোকচিত্রী আজাহার উদ্দিন ও জনকণ্ঠ-এর আলোকচিত্রী সেলিম জাহাঙ্গীরকে ভয় দেখিয়ে তাঁদের ক্যামেরার ছবি মুছে ফেলতে বাধ্য করেন। পরে সাংবাদিকদের ওই ভবন থেকে বের করে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন তাঁরা। ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেঞ্চদ আলী বিষয়টি সমঝোতা করার চেষ্টা করেন। বিভাগীয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নাসিম দ্বিতীয়বারের মতো প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন। দুই-তিন দিন আগে ওই বর্ষের ফলাফল প্রকাশ করা হয়।পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মুশফিকুর রহমান জানান, নাসিম একবার প্রথম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হয়। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জিপিএ ২ দশমিক ১৪ পায়। যেখানে উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ২ দশমিক ৫ পেতে হয়। নিয়ম অনুযায়ী ওই শিক্ষার্থী এবার ড্রপ আউট হয়ে যায়। ফলে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র বিভাগে ভাঙচুর করেছে। তবে নাসিম আহমেঞ্চদ বলেন, ‘সভাপতির সঙ্গে পরীক্ষার ফলাফল নিয়ে দেখা করতে গেলে তিনি হরতালের জন্য ক্যাম্পাসে না আসায় কয়েকটি দরজার কাচ ভাঙা হয়েছে।’ সাংবাদিকদের অস্ত্র উঁচিয়ে হুমকির বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, সাংবাদিকেরাই তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেঞ্চদ আলী প্রথম আলোকে জানান, এর আগে একবার তাকে (নাসিম) বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছিল। তাকে শেষবারের জন্য সাবধান করে দেওয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে বসে নাসিম ক্ষমা চেয়েছে বলে উল্লেখ করেন তিনি।