ফেল করে ভাঙচুর ছাত্রলীগের নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান পরীক্ষায় ফেল করে ভাঙচুর করায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে৷ গত সোমবার বিকেলে ভাঙচুরের ঘটনার পর গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও পাবনা এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার রহমান মুঠোফোনে প্রথম আলোকে মিজানুরকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। তিনি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সোমবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় তিনি ফেল (অকৃতকার্য) করায় উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে কয়েকজন অনুসারীকে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ভাঙচুর চালান।