ফেলানী হত্যা নিয়ে রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ঘটনায় করা রিট আবেদন উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের পক্ষে ১৭ জানুয়ারি এই রিট আবেদন করা হয়। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।তাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।