ফেলানীর মা ও ভাইবোনদের ফেরত দিয়েছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানারভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর মা ও ভাইবোনদের ফেরত দিয়েছে ভারত।গতকাল সোমবার বিকেলে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ফেলানীর মা ও ভাইবোনদের বিজিবির কাছে হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন।