ফেলে যাওয়া ব্যাগ নিয়ে ৩০ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ ঘণ্টার উদ্বেগ–উৎকণ্ঠার পর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল শনিবার দুপুরে মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে লালপুর থানায় জিডি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দুটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ দুটির মালিকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ট্রলির ভেতর কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়। কেউ কেউ ধারণা করেন, ট্রলির ভেতর বোমা–জাতীয় কিছু আছে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, ট্রলিতে লাশ আছে।

ওসি আবু ওবায়েদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগের চেইন খুলে দেখা যায় ট্রলির ভেতর দুটি মূর্তি। জানা যায়, রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি আর অন্যটি বিষ্ণুর মূর্তি।