ফেলের খবর শুনে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মল্লিকপুর গ্রামের মাবিয়া খাতুন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মাবিয়ার বাবা আইয়ুব আলী জানান, মাবিয়া স্থানীয় রামেশ্বরপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। শনিবার অকৃতকার্য হওয়ার খবর শোনামাত্র সে হূদরোগে আক্রান্ত হয় ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।