ফেলোশিপ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মাঈশা আলম যুক্তরাষ্ট্রের সম্মানজনক পল অ্যান্ড ডেইজি সরোস ফেলোশিপ পেয়েছেন। মাঈশা যুক্তরাষ্ট্রের মাউন্ট হলিওক কলেজ থেকে স্নাতক এবং জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে ইয়েল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ওপর পিএইচডি করছেন। মাঈশা যৌথভাবে জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া মাঈশা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী ও তাঁদের সন্তানদের জন্য ১৯৯৭ সালে এই ফেলোশিপ চালু করা হয়। প্রতিবছর ৩০ জনকে এই ফেলোশিপ দেওয়া হয়। দ্য ইন্ডিয়া ওয়েস্ট