ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁঁকা: শিখা
আঁঁকা: শিখা

ভুল
আমার কোনো ভাইবোন নেই। আমাদের পাশের বাসায় এক আন্টি ছিলেন। তিনি যখন ইভনিং ওয়াকে বেরোতেন, তখন আমি কোচিংয়ে যেতাম। আমি সব সময় শার্ট-প্যান্ট পরি। একদিন আমাকে ফ্রক পরা অবস্থায় দেখে আন্টি আমার মায়ের কাছে গিয়ে বললেন, ‘আপা, আপনার ছেলে বড় না মেয়ে বড়?’

আঁঁকা: শিখা
আঁঁকা: শিখা

অহর্নিশ অহনা
পরীক্ষা না দিয়েই এ প্লাস!
ছাত্রছাত্রী পড়াই বলে ওদের এসএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করে আমিই জানাই। এবার রেজাল্টের দিন সকালবেলা খবরে দেখলাম, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২২ হাজার ৩১৩ শিক্ষার্থী। তাই ভাবলাম, এতজন এ প্লাস পেলে আমার পরিচিত সব ছাত্রছাত্রীও নিশ্চয়ই এ প্লাস পেয়েছে। ওদের চিন্তা দূর করতে রেজাল্ট পাওয়ার আগেই ফোন দিয়ে আশ্বাস দিতে লাগলাম, ‘চিন্তা করিস না, তুই এ প্লাস পেয়েছিস।’ একজনকে ফোনে এ প্লাসের খবর বলতেই সে বলল, ‘ভাইয়া, আমি তো আগামী বছর পরীক্ষা দেব। পরীক্ষা না দিয়েই এ প্লাস পেলাম কেমন করে!’ খেয়াল করে দেখলাম, ভুল করে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে ফোন দিয়ে ফেলেছি!
তানভীর মাহমুদুল হাসান
না চাইতেই পেয়ারা 
খুব ছোটবেলার কথা। ছাদে বৃষ্টিতে ভিজছি। এমন সময় খেয়াল করলাম, পাশের বাড়ির পেয়ারাগাছটা ভিজে একাকার। গাছে ঝুলতে থাকা পেয়ারাগুলোর যদি ঠান্ডা লাগে? তাই ভেবে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, ‘পেয়ারা, পেয়ারা, আমাদের বাসায় এসো। আর ভিজতে হবে না।’ পেয়ারা আমার কথা না শোনায় মন খারাপ করে বাসায় ফিরে এলাম। বিকেলে আম্মু আমার হাতে এক ঝুড়ি পেয়ারা দিয়ে বললেন, ‘পাশের বাড়ি থেকে পেয়ারা দিয়ে গেছে। সকালে নাকি তুমি পেয়ারা খাওয়ার জন্য চিৎকার করছিলে?’
মেহনাজ মুমতাহিনা

আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা

পরিবেশ
শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘বলো তো, পরিবেশ কাকে বলে?’

ছাত্র উত্তরে বলল, ‘লাল-নীল-সাদা-কালো নানা রঙের পরিরা যে বেশ ধারণ করে সেটাকেই পরিবেশ বলে।’
জীসানুল কবীর

লাইট নেভাও, স্পাইডারম্যান!
একবার স্বপ্নে দেখলাম, স্পাইডারম্যান আমার ঘরের দেয়াল বেয়ে উঠছে। স্বপ্নের রেশ না কাটতেই আম্মু এসে ঘরের বাতি জ্বেলে দিল। আমি বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলাম, ‘স্পাইডারম্যান, লাইটটা নেভাও। আমি আরও ঘুমাতে চাই।’
ফারহাত মৃত্তিকা

রিভিশন
পরীক্ষা নিয়ে আমি সব সময়ই নার্ভাস থাকি। সমাজ পরীক্ষার আগের দিন। খুব মনোযোগ দিয়ে পড়ছি। এমন সময় মা কীসব বলে আমাকে ডাকাডাকি করছেন। আমি মাকে বললাম, ‘বিরক্ত কোরো না তো, মা। কাল পরীক্ষা। আর দুই পাতা রিভিশন দিয়ে নিই, তারপর উঠব।’ মা আমার গায়ে একটা ধাক্কা দিয়ে বললেন, ‘শুধু ঘুমের মধ্যে পড়লে হবে? ঘুম থেকে উঠে পড়তে বস।’
তাবাসসুম খান