ফেসবুক নিষিদ্ধের দাবি করেছে কয়েকটি ধর্মভিত্তিক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুককে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। এসব দলের নেতারা বলেছেন, তাঁদের এই দাবি মানা না হলে আন্দোলন করা হবে। এই দাবিতে ২৮ জুন হরতাল করারও ঘোষণা দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।গতকাল শুক্রবার দুপুরে বাদ জুমা মুক্তাঙ্গনে এই দাবিতে সমাবেশ করে ইসলামী ঐক্যজোট। একই সময় গোলাপশাহ্ মাজার থেকে মুক্তাঙ্গন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক ঘুরে পল্টন মোড় পর্যন্ত মিছিল করে খেলাফত আন্দোলন। পরে বিকালে মুক্তাঙ্গনে সমাবেশ করে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।